০৬:৪৬ PM
ঢাকা
হোমে ফিরে যান

পল্লবীতে জামায়াত এজেন্টের অনুপ্রবেশে সহায়তা: পোলিং অফিসারসহ দুজনের জেল-জরিমানা

admin

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর পল্লবীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অবৈধ প্রভাব বিস্তারের দায়ে পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম এবং সংশ্লিষ্ট আরেকজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত পোলিং অফিসার সুমনা ইসলাম স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষিকা এবং পল্লবীর নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী। অভিযোগ রয়েছে, তিনি নিজের পদের অপব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুজন এজেন্টকে কেন্দ্রে প্রবেশে সহায়তা করছিলেন।

এদিকে, নির্বাচনের স্বচ্ছতা ও কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার্থে অভিযুক্ত পোলিং অফিসার সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

ঘটনাটি নজরে আসার পরপরই সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তদন্তে ঘটনার সত্যতা মিললে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩()(বি) ধারা মোতাবেক দোষীদের তাৎক্ষণিক বিচার করেন। রায়ে পোলিং অফিসারসহ জড়িতদের বছরের সশ্রম কারাদণ্ড এবং হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।